রংপুর ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান সম্পাদকীয় – লাগামহীন অটোরিকশা ও ভ্যান: মৃত্যুর ফাঁদ ও যানজটের মহোৎসব সৈয়দপুরে বাস থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, একজন আটক 

সৈয়দপুরে শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিলেন বিপু তালুকদার

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেনইকবাল হোসেন বিপু তালুকদার।

বৃহস্পতিবার (৪জুন) রাত সাড়ে আটটার দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের নিজস্ব অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে কামারপুকুর ইউনিয়ন বাজারের ইকবাল হোসেন বিপু তালুকদারের নেতৃত্বে শতাধিক সাধারণ লোকজনকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগ দেন।  তারা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
এসময় অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানানো হবে।
তারা দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য যে ,বিপু তালুকদার ছাত্র জীবন থেকে কোন রাজনীতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না ৷ তবে শেষ সময়ে মানুষের উন্নয়ন করতে  এবং শহীদ জিয়ার ও খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করলেন।
এছাড়াও বিপু বিভিন্ন অরাজনীতিক ও সামাজিক সংগঠন নিয়ে কাজ করে আসছেন।
ঐতিহ্যবাহী পরিবারের সন্তান  বিপু কখনো সমাজে প্রভাব দেখাননি,  তাঁর পিতা জাকির হোসেন তালুকদার একজন বীর মুক্তিযোদ্ধা ,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক।  এক সময় বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, সমাজে তাঁর  যথেষ্ট অবদান রয়েছে।  তিনি এখনো সমাজের জন্য কাজ করে যাচ্ছেন।  তাই পিতার মত সমাজের কাজ করার প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিতে তাঁর প্রবেশ।  এখন দেখার বিষয়  তিনি সমাজের  জন্য কি করেন।  সবাই তাকিয়ে আছে তাঁর দিকে। তাঁর রাজনীতিতে প্রবেশে শুভ কামনা রইল।

Popular Post

নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত

সৈয়দপুরে শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিলেন বিপু তালুকদার

Update Time : ১২:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬