• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
  • English Version
Headline :
বাংলাদেশে ভূয়া খবর মোকাবিলায় নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি কাউনিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান সৈয়দপুরে শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিলেন বিপু তালুকদার প্রকৃতি বাঁচাতে তরুণদের মহতী উদ্যোগ: জলঢাকায় রোপণ করা হবে ৫০ হাজার গাছ জলঢাকাকে সবুজ করার অঙ্গীকার: ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নীলফামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নিখোঁজের দুই দিন পর ঘরের মেঝের নিচে মিলল বৃদ্ধা মায়ের মরদেহ, হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

কাউনিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ২৫ Time View
Update : শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে র‍্যাব-১৩। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে সিপিএসসি, র‍্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল কাউনিয়া থানার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের সাবদি ভূতছাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল হক (৫০) নামের এক ব্যক্তির দোকানের সামনে পাকা রাস্তা থেকে ফেন্সিডিল সমগোত্রীয় ১০০ বোতল এসকাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ সময় মাদক ব্যবসার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার হরিণচড়া এলাকার বাসিন্দা মো. রমজান আলী (২২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি আব্দুল মালেক ও মোছা. আবিয়া বেগমের ছেলে।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category