রংপুর ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে বিএনপি, খাদ্য সহায়তা প্রদান

মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ১০ নম্বর কুন্দপুকুর ইউনিয়ন বিএনপি। সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দিকনির্দেশনায় ইউনিয়নের মনসাপাড়া বড়বাড়ি এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবার তাদের বসতঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামালের বড় অংশ হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। এ অবস্থায় বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, সাবান, লবণ, চিড়া, মুড়ি, টোস্ট, চিনি, পটল ও মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাওসার আলী খন্দকার, কুন্দপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, কুন্দপুকুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম, জিকরুল হক, সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু, আতিকুল ইসলাম, জলিল ইসলাম, আসাদুজ্জামান রুবেল, আলতাব হোসেন, আর হোসেন দুলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। বিএনপি নেতারা বলেন, জনগণের দুঃসময়ে পাশে থাকাই তাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিএনপির এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে তারা সাবেক সংসদ সদস্য ও এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এবং এমন দুর্যোগময় সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে বিএনপি, খাদ্য সহায়তা প্রদান

Update Time : ১২:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬