রংপুর ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আবেদ আলী
  • Update Time : ১১:৩৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৪৩০ Time View

​আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধে সমাজ সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়।

​সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় ও অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী।

এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইকো সোশ্যাল ডেভেলপমেন্টের (ESDO) টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন ও রকিবুল ইসলাম এবং ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের লুৎফর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধি ও কাজীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

​ত্রৈমাসিক এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় কাজী, গণমাধ্যমকর্মীসহ বাল্যবিবাহ নিরোধ কমিটির সর্বস্তরের সদস্য ও অংশীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়তে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৩৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬