রংপুর ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধ: ভাতিজাকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩

  • আবেদ আলী
  • Update Time : ০৬:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১৯৩ Time View

আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক ৬টার দিকে জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী মুজিবনগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কিবরিয়া ইসলাম পিয়েল ওই গ্রামের কফদ্দি মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে কফদ্দি মাহমুদের সাথে তার আপন ভাই তপদ্দি মাহমুদের পরিবারের বিরোধ চলছিল। আজ বিকেলে ভিকটিমের বাবার বাড়ির সামনে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ চাচাতো ভাই মাজেদুল (২০), তহিদুল (৩৫) ও মহিদুল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কিবরিয়ার ওপর হামলা চালায় এবং তার মাথায় কোপ দেয়। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই এলাকার তফর উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম (২০), তার স্ত্রী মীম আক্তার (১৮) ও তফর উদ্দিনের স্ত্রী তইবোন নেছা (৫০)।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধ: ভাতিজাকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩

Update Time : ০৬:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬