রংপুর ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা কিশোরগঞ্জে হত্যা মামলার ৩ আসামি ২৪ ঘণ্টায় গ্রেফতার নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খোলা হাঁটি শিল্প-বাণিজ্য মেলার আড়ালে বিদ্যুৎ অপচয় ও গভীর রাতে লটারি-জুয়ার অভিযোগ জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ২য় খেলায় ২-১ গোলে কৈমারী একাদশের বিজয় মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা মানবাধিকার রক্ষায় কথার চেয়ে কার্যকর পদক্ষেপ জরুরি জলঢাকায় মোটরসাইকেল ও ভটভটি সংর্ঘষে নিহত ১ আহত দুই  জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন? সৈয়দপুর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম

দক্ষিণ কানিয়ালখাতায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন উত্তরাশশী দক্ষিণকোরানী পাড়া স্পোর্টিং ক্লাব

নীলফামারী সদর উপজেলার দক্ষিণ কানিয়ালখাতা কালার ডাঙ্গা যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে দক্ষিণ কানিয়ালখাতা কালার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সাইদুল ফুটবল একাদশ ও উত্তরাশশী দক্ষিণকোরানী পাড়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল সমতায় থাকায় খেলার নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে। এতে সাইদুল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উত্তরাশশী দক্ষিণকোরানী পাড়া স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম এবং ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির,সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.আজিম হোসেন।
পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

Popular Post

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা

দক্ষিণ কানিয়ালখাতায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন উত্তরাশশী দক্ষিণকোরানী পাড়া স্পোর্টিং ক্লাব

Update Time : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬