রংপুর ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • আবেদ আলী
  • Update Time : ১০:১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ২৮৮ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর জলঢাকায় দুস্থ, গরীব ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন ৩০৭, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

​জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিতরণ চলাকালে প্রধান অতিথি এমপি বিলকিস ইসলাম মঞ্চ থেকে নিচে নেমে এসে এক অসহায় বয়স্ক নারীর হাতে অনুদানের অর্থ তুলে দেন। এসময় তিনি বলেন, আমাদের দেশের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান এসব অসহায় দুস্থ মানুষের কথা ভেবে এই অনুদান দিয়েছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। অনুদান বিতরণ শেষে একযোগে দেশব্যাপী ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি বিলকিস ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

এদিকে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান দুটি সম্পন্ন হলেও এর আগে সকালে উপজেলা পরিষদ সড়কে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখা যায়। স্থানীয় দলীয় নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পদধারী ত্যাগী, দুঃসময়ে নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এবং কোনো কিছু না জানিয়ে একজন সুযোগসন্ধানী বিএনপি নেতা দলের ব্যানার ব্যবহার করে সংরক্ষিত মহিলা আসনের এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। নেতাকর্মীদের দাবি,
এখানে মূলত বিএনপিকে বিভক্ত সৃষ্টি করে
আত্মীয়করণ করাই ছিল ওই ব্যক্তির মূল উদ্দেশ্য। এরই প্রতিবাদে দলের সর্বস্তরের পদধারী নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Update Time : ১০:১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬