• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
নীলফামারীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন প্রদর্শনীর সমাপনী পিয়েল হত্যার প্রতিবাদে জলঢাকায় শিক্ষার্থীদের মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও বিচার দাবি নীলফামারীতে ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন দক্ষিণ কানিয়ালখাতায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন উত্তরাশশী দক্ষিণকোরানী পাড়া স্পোর্টিং ক্লাব রউকের চেয়ারম্যান হলেন জলঢাকার কৃতি সন্তান শামসুজ্জামান শামু জলঢাকায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি; র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেফতার জলঢাকায় বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধ: ভাতিজাকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩

নীলফামারীতে ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ২৮ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সরকারের ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ কর্মসূচির শুভ সূচনা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় জেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category