রংপুর ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ১২০০ গাছের চারা রোপণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে গোমনাতী ইউনিয়নের চৌরঙ্গী বাজার থেকে আলসিয়া বাজার সড়কের দুই পাশে প্রায় ১২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপি বরাদ্দের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ নীলফামারীর সহকারী প্রকৌশলী মো. মামুন উর রশিদ,ডোমার কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিজ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তহিদুর রহমান বুলবুল এবং গোমনাতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রইছুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে স্থানীয় জনগণও দীর্ঘমেয়াদে উপকৃত হবে।
স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এসব গাছ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ১২০০ গাছের চারা রোপণ

Update Time : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬