রংপুর ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যাবহার করার অভিযোগ

নীলফামারীর জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় সরকারি গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর টি আর-কাবিখা প্রকল্পের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা বরাদ্দের প্রকল্পটিতে বৃষ্টিপাত চলাকালীন অবস্থায় এজিং নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে। এ সময় কাজে ব্যবহৃত ইটের মান নিয়েও প্রশ্ন ওঠে। স্থানীয়রা অভিযোগ করেন, নিম্নমানের ইট ব্যবহার করায় নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে শৈলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “যেসব ইট নিয়ে অভিযোগ উঠেছে, সেগুলো পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।”
তবে সরেজমিনে দেখা যায়, অভিযোগের পরও নিম্নমানের ইট ব্যবহার করে কাজ চলমান রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ শুধু শৈলমারী ইউনিয়নেই সীমাবদ্ধ নয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের অভিযোগ প্রায়ই উঠে আসে। তারা প্রকল্প বাস্তবায়নে কঠোর তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যাবহার করার অভিযোগ

Update Time : ০৩:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬