রংপুর ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন জলঢাকার ওসি নাজমুল আলম

  • আবেদ আলী
  • Update Time : ১২:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২৪৪ Time View

আবেদ আলী:  নীলফামারী জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।

রোববার (২১ জুন) নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জেলা উন্নয়ন সমন্বয় কমিটি’র সভায় তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

​জলঢাকা থানায় যোগদানের পর থেকে কর্মদক্ষতা, সততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসনীয় উন্নয়নের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নায়িরুজ্জামান এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।

​সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলা প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​বিশেষ এই স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই সম্মাননা তাঁর কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আগামীতেও জলঢাকা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সাধারণ মানুষকে আইনি সেবা দিতে তিনি ও তাঁর পুরো টিম নিরলসভাবে কাজ করে যাবেন।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন জলঢাকার ওসি নাজমুল আলম

Update Time : ১২:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬