রংপুর ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় কৃষি অফিসের উদ্দ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় নীলফামারী জলঢাকা পার্টনার কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক আয়োজনে ২২শে জুন সোমবার সকালে পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী’র সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর-০৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাষ্টার, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এমএস গোলাম মোস্তফা, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, প্রানীসম্পদ কর্মকর্তা সুমী বেগম প্রমুখ।

এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসের বিভিন্ন পদায়নের কর্মকর্তা কর্মচারি, বিএস, ডিলার, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক পর্যায়ের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে সরকার বিনামুল্যে বীজ, সার কীটনাশক ও ফলজ গাছগাছালি বিতরনের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটাতে নানামুখী পদক্ষেপ গ্রহন করছেন। আশা রাখি জলঢাকা উপজেলার কৃষক এ সকল সুবিধা ভোগ করছেন।

পার্টনার কংগ্রেস প্রোগ্রামের মুল প্রবন্ধ উপস্থাপক উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান বলেন, মনে রাখবেন কৃষি মানেই বিপ্লবের সমাহার। কৃষকদের সুবিধার্থে সরকার কৃষিতে ভর্তূকি দিয়ে থাকেন সব সময়। এ জন্য কৃষি প্রনোদনা থেকে আরম্ভ করে কৃষি ভিত্তিক যেকোন পরামর্শের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বাত্তক সেবা প্রদানে বদ্ধপরিকর।

তাই উপজেলা কৃষি অফিসের দরজা কৃষকদের জন্য উম্মুক্ত।উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন অতিরিক্ত উপ-সহকারী কৃষি অফিসার খোরশেদ আলম।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় কৃষি অফিসের উদ্দ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Update Time : ১১:৪২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬