• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
  • English Version
Headline :
জলঢাকায় শ্রমিক সংগঠনকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা শান্তিপূর্ণভাবে পালিত নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত জলঢাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা : ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন জলঢাকায় শ্রমিক সংগঠনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি নীলফামারীর কিশোরগঞ্জে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার বুটেক্সের ৫২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত সংস্কার কাজে বছর যেতেই বুড়ি তিস্তা রক্ষা বাঁধে ধস: বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনদুর্ভোগ চরমে জলঢাকায় গোলনা ইউনিয়নে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ কমিটি অনুমোদন দিলেন ওসি জলঢাকায় পথচারী রিক্সা ও ভ্যান চালকদের মাঝে গাছের চারা বিতরন ইসলামিক দাওয়াহ্ সেন্টারের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় শ্রমিক সংগঠনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার / ৫৩ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকা পৌরসভার পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।গতকাল শুক্রবার (৩ জুলাই) জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় নীলফামারী জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- রাজ-৩৪৪৬) নামে একটি নতুন কমিটির আত্মপ্রকাশ হয়। অপরদিকে, জলঢাকা বাসস্ট্যান্ডে আগে থেকেই একটি শ্রমিক সংগঠন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা থাকায়।

শ্রমিক সংগঠন ২২০-এর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন শুক্রবার দুপুর ২টা থেকে ৭টা পর্যন্ত পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

নতুন সংগঠনের সভাপতি রউফুল ইসলাম (বাবু) এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে শ্রমিক সংগঠন ২২০-এর সভাপতি মমিনুর রহমান বলেন, “আমাদের সংগঠনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আওতাভুক্ত। নতুন যে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, সেটি কেবল ট্রেড ইউনিয়নভুক্ত একটি সংগঠন। তারা আমাদের বাসের নাম ব্যবহার করে কোনো ধরনের অর্থ আদায় করতে পারে না। এখানে একটি বৈধ সংগঠন থাকা অবস্থায় অন্য কোনো সংগঠন নিজেদের কর্তৃপক্ষ দাবি করতে পারে না। এটি অনাকাঙ্ক্ষিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “জলঢাকা পৌরসভার পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থাকায় জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত সবাইকে আইন মেনে চলার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category