রংপুর ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

খায়রাতুন্নেছা ওয়াকফ এস্টেটের উদ্যোগে কিশোরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খয়েরাতুন্নেছা ওয়াকফ এস্টেটের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

সকালে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর এ ধরনের মানবিক কার্যক্রম জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সভাপতি ডা. মো. জাকির হোসেন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি খয়েরাতুন্নেছা ওয়াকফ এস্টেটের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন জনসেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়। নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ কয়েক শতাধিক মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী সাধারণ মানুষ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রত্যন্ত অঞ্চলে এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে দরিদ্র ও অসহায় মানুষ অনেক বেশি উপকৃত হবেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

খায়রাতুন্নেছা ওয়াকফ এস্টেটের উদ্যোগে কিশোরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

Update Time : ১২:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬