রংপুর ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় এডহক কমিটির সভাপতি শাহিনুর হক বাবুকে ফুলের শুভেচ্ছায় বরণ করলেন স্কুল কর্তৃপক্ষ খুটামারা রহমানিয়া দ্বিমুখী ইচ্চ বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করেই শিক্ষার গুণগত মান বৃদ্ধির জোর তাগিদ দিলেন শাহিনুর হক বাবু ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক “জলঢাকায় সার পেতে কৃষকদের হাতে ‘সার কার্ড’, থাকছে সারের হিসাব” নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ডোমারে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ রংপুর বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত সৈয়দপুরের ফাতেমা সৈয়দপুর থানা পুলিশের অভিযানে ১২ মাদক ব্যবসায়ীও সেবী গ্রেপ্তার    শিশু শ্রম হ্রাসে নীলফামারীতে বাই-সাইকেল র‌্যালি জলঢাকায় ইসলামী ব‍‍্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  সম্পাদকীয় – নারী ও শিশু নির্যাতন: পরিসংখ্যানের আড়ালে যে নির্মম বাস্তবতা

খুটামারা রহমানিয়া দ্বিমুখী ইচ্চ বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করেই শিক্ষার গুণগত মান বৃদ্ধির জোর তাগিদ দিলেন শাহিনুর হক বাবু

  • আবেদ আলী
  • Update Time : ০৪:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ Time View

আবেদ আলী : খুটামারা রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবুকে বরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী খুটামারা রহমানিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি শাহিনুর হক (বাবু)-কে প্রথম দিনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এরপর বিদ্যালয়ের মিলনায়তনে সকল শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত সভাপতি শাহিনুর হক বাবু বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রাণ হচ্ছেন শিক্ষকমণ্ডলী। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সুন্দর সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। তিনি বিদ্যালয়টির সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং নিয়মতান্ত্রিক পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য-সচিবসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ নবনিযুক্ত সভাপতি শাহিনুর হক বাবুকে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর থেকে সম্প্রতি ৪ (চার) সদস্যবিশিষ্ট এই এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

Popular Post

জলঢাকায় এডহক কমিটির সভাপতি শাহিনুর হক বাবুকে ফুলের শুভেচ্ছায় বরণ করলেন স্কুল কর্তৃপক্ষ

খুটামারা রহমানিয়া দ্বিমুখী ইচ্চ বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করেই শিক্ষার গুণগত মান বৃদ্ধির জোর তাগিদ দিলেন শাহিনুর হক বাবু

Update Time : ০৪:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬